শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা

প্রিয়া সাহার বক্তব্য উগ্রবাদ প্রসূত: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রিয়া সাহার বক্তব্য উগ্রবাদ প্রসূত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২২ জুলাই) সন্ধ্যায় শওকত ওসমান মিলনায়তনে ফিল্ম পিস ফাউন্ডেশ‌ন আ‌য়ো‌জিত পিস ফিল্ম ফে‌স্টিভা‌লের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, অধুনা একটি বিষয় আমাদের যুক্ত হয়েছে। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মস‌জি‌দে হামলা, শ্রীলংকার গির্জায় বোমা হামলা এবং প্রিয়া শাহার বক্তব্য সবকিছুই উগ্রবাদ প্রসূত। এসবই সমাজে শান্তি বজায় রাখার ক্ষেত্রে হুমকি স্বরূপ। সুতরাং এসব থেকে মানুষকে বিরত রাখতে হবে।

মন্ত্রী ব‌লেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতে চেষ্টা করছি আমরা। জঙ্গিবাদ দমন করতে পারেনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পেরেছি। একই সাথে সমাজের যে মানুষের মধ্যে অস্থিরতা ও সহিষ্ণুতা বিরাজ করছে তাতে সহমর্মিতা ফিরিয়ে আনতে হবে।‌

তি‌নি ব‌লেন, সংস্কৃতি চর্চা, চলচিত্র মানুষকে জঙ্গিবাদ থেকে রক্ষা করে। একইসাথে মাদকাসক্তি থেকে রক্ষা করে। সামাজিক যোগাযোগ আসক্তি থে‌কেও আমাদেরকে বের হয়ে আসতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ