রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইমরান খানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের 'নির্লিপ্ত' আচরণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিনদিনের যুক্ররাষ্ট্র সফরে শনিবার মার্কিন মুলুকে পা রেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে যাননি মার্কিন সরকারের কোনও কর্মকর্তা। এর আগে আর কোনও রাষ্ট্রনেতার সঙ্গে এমন নির্লিপ্ত আচরণ করা হয়নি বলে দাবি আন্তর্জাতিক কূটনৈতিক মহলের। এ ঘটনায় পাকিস্তানজুড়ে চাপা ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, কাতার এয়ারওয়েজের সাধারণ যাত্রীবাহী বিমানে চড়েই আমেরিকা পৌঁছান ইমরান খান। কিন্তু সেখানে তাঁকে অভিবাদন জানানোর জন্য হাজির ছিলেন না মার্কিন সরকারের কোনও প্রতিনিধি। অন্য দেশের রাষ্ট্রনেতারা আমেরিকায় পা রাখলেই তাঁদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করে সে দেশের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)। ইমরানের আশপাশে সে সবের কিছুই চোখে পড়েনি।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের তরফে টুইটারে যে ভিডিও শেয়ার করা হয়েছে, তাতে ইমরানকে অভ্যর্থনা জানাতে দেখা গিয়েছে পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং সেখানে পাক দূতাবাসের কর্মরত কিছু কর্মকর্তাকে। এর পর এনএসএ বা পাক দূতাবাসের গাড়ি নয়, বরং রীতিমতো টিকিট কেটে মেট্রোয় চেপে গন্তব্যে পৌঁছান তিনি।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ