শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর স্থগিত নবীজি (সা.)-কে যারা শেষ নবী মানে না তারা কাফের: মাওলানা খুরশিদ আলম কাসেমী কর্মসংস্থানমুখী করতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশি যে আলেমের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়েছিলেন মুফতি তাকী উসমানী পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী আওয়ার ইসলামের সেমিনারে জাতীয় শিক্ষাক্রমে সিরাত অন্তর্ভুক্তির দাবি আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ

প্রিয়া সাহার বিরুদ্ধে সিলেটে ও যশোরেও মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রিমাদ আহমদ রুবেল।

রবিবার সকালে সিলেটের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলা দায়ের করেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ সম্পর্কে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করেছেন প্রিয়া সাহা। যা বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করেছেন।

মামলার আইনজীবী অ্যাডভোকেট মো. তাজউদ্দিন জানান, আদালত অভিযোগটি গ্রহণ করে পরবর্তী নির্দেশের জন্য রেখেছেন।

মামলার বাদী গোলাম মোস্তফা কামাল বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা যেসব অভিযোগ করেছেন তা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। আমি মনে করি এটা দেশবিরোধী, সরকারবিরোধী ষড়যন্ত্র। আমরা মর্মাহত হয়েছি বলে প্রচলিত আইনের কাছেই এসেছি ন্যায়বিচার পাওয়ার জন্য। সরকারের কাছেও আমরা অনুরোধ করছি, প্রিয়া সাহাকে যেন দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখী দাঁড় করানো হয়’।

বাদীর আইনজীবী সৈয়দ কবির হোসেন জনি বলেন, ‘প্রিয়া সাহা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে মিথ্যা অভিযোগ দিয়েছেন, যার কোন বাস্তবতা নেই। তিনি ডাহা মিথ্যাচার করেছেন। এই মিথ্যাচার রাষ্ট্রদ্রোহের শামিল এবং নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা মনে করেই আমরা বিজ্ঞ আদালতে মামলা দাখিল করেছি। আদালত মামলাটি আমলে নিয়েছেন’। 

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে প্রিয়া সাহা বলেন বাংলাদেশ থেকে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের ৩ কোটি ৭০ লাখ লোক নিখোঁজ রয়েছে। তিনি আরো বলেন- মুসলিম মৌলবাদীরা তার জমি দখল করে নিয়েছে।

আরএম/