বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

দ্রুতই কাশ্মীর সমস্যার সমাধান হবে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  পৃথিবীর কোনও শক্তি দ্রুত কাশ্মীর সমস্যার সমাধান এবং জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসমুক্ত হওয়া ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

গতকাল শনিবার জম্মু ও কাশ্মীরের কাথুয়া শহরে উঝ ব্রিজ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

রাজনাথ সিং বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় হাতে হাত রেখে সম্মিলিতভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে। তাই দ্রুতই জম্মু ও কাশ্মীর সন্ত্রাসমুক্ত হয়ে যাবে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, কাশ্মীর শুধু ভারতের স্বর্গ নয়, একটি বৈশ্বিক পর্যটন কেন্দ্র হবে। কেন্দ্রীয় সরকার এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে।

তিনি এরপর দ্রাস শহরের কারগিল স্মৃতিস্তম্ভে ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে নিহত সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যান। এখানে তিনি পাকিস্তানকে কটাক্ষ করে বক্তব্য দেন।

রাজনাথ সিং আরো বলেন, শিশুদের মধ্যে আজাদি স্লোগান ছড়ানো হচ্ছে। বিচ্ছিন্নতাবাদী নেতাদের সন্তানরা বিদেশে পড়ছে আর আমাদের ছেলেমেয়েরা পাথর ছুড়তে ব্যবহার হচ্ছে।

ভারতীয় সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অব্যাহত চেষ্টা চালিয়ে যাওয়ায় তাদের প্রশংসাও করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ