শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা

জাতীয় পার্টির মধ্যে কোনো বিভেদ নেই: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছে। যৌথ নেতৃত্ব পার্টিকে আরো সুসংহত এবং শক্তিশালী করেছে ও জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই।

শনিবার (২০ জুলাই) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে বন্যার্তদের সাহায্যে কর্মসূচি গ্রহণের উদ্দেশ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশের প্রতিটি দূর্যোগে হুসেইন মুহম্মদ এরশাদ দুর্গত মানুষের পাশে সাহায্যের হাত নিয়ে দাঁড়াতেন। এক বুক পানিতে নেমেও তিনি ত্রাণ বিতরণ করেছেন। আমরা এরশাদের আদর্শ ধারণ করে বন্যা দূর্গত মানুষের পাশে দাঁড়াতে চাই। কাজের মাধ্যমে এরশাদের স্মৃতি সাধারণ মানুষের সামনে জীবন্ত করে রাখবো।

বন্যার্তদের সহায়তায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হবে। এছাড়া ৪/৫টি টিম বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য মুহা. আবুল কাশেম, সাহিদুর রহমান টেপা, সৈয়দ আব্দুল মান্নান, শেখ সিরাজুল ইসলাম, সালমা ইসলাম, মাসুদ পারভেজ (সোহেল রানা), সুনীল শুভরায়, এস.এম. ফয়সল চিশতী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ