বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

ভারতে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে।

শুক্রবার স্থানীয় সময় ভোরে সরনের বানিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

এলাকাবাসীর বরাতে জানা যায়, কয়েক সপ্তাহ ধরে গবাদিপশু চুরির উৎপাতে অতিষ্ঠ গ্রামবাসী ভোর সাড়ে চারটার দিকে একটি গাড়ি ও তিনজন অপরিচিতকে দেখতে পেয়ে চোর সন্দেহে তাদেরকে নির্দয়ভাবে পেটায়।

মারধরের পর গুরুতর আহত তিনজনকে কাছাকাছি ছাপরা এলাকার একটি হাসপাতালে নেয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত তিনজনের বাড়িও কাছাকাছি একটি গ্রামে।

চলতি মাসের শুরুতে ত্রিপুরার সীমান্তবর্তী রায়শাবারি গ্রামেও গরুচোর সন্দেহে বুধি কুমার ত্রিপুরা নামে ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছিল

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ