শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা

প্রিয়া সাহার সঙ্গে নেপথ্য নায়কদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ- খ্রস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা গত ১৬ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কাছে সাক্ষাতের সময়- বাংলাদেশের রাষ্ট্রীয় সুনাম ক্ষুন্নকারী যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

শনিবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রিয়া সাহর সঙ্গে তার সাথে জড়িত সকল নেপথ্য নায়কদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান নেতৃদ্বয়।

তারা বলেন,  মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দেয়া প্রিয়া সাহার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে চলমান রাষ্ট্রবিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশে মুসলিম মৌলবাদী কর্তৃক ‘৩ কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ধর্মালম্বী গুম হওয়ার’ কথা বলে ট্রাম্পের কাছে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট কথা।

তারা বলেন, প্রিয়া সাহা এই বক্তব্যের মাধ্যমে শুধূ এদেশের মুসলমানদের ভাবমূর্তি নষ্টেরই চেষ্টা করেন নি, বাংলাদেশের রাষ্ট্রীয় সুনাম ক্ষুন্ন ও রাষ্ট্রীয় নিরাপত্ত বিঘ্নিত করার অপচেষ্টা চালিয়েছেন। তিনি বাংলাদেশে বিরাজমান চমৎকার সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের হীন চক্রান্তে লিপ্ত।

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, দেশ, জাতি ও মুসলমানদের বিরুদ্ধে দেয়া প্রিয়া সাহার বক্তব্যের বিরুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সোচ্চার হওয়ার এবং বাংলাদেশ সরকারকে রাষ্ট্র বিরোধী এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রিয়া সাহা ও তার সাথে জড়িত সকল নেপথ্য নায়কদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ