শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

প্রিয়া সাহার বক্তব্য সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যমূলক: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

“প্রিয়া সাহার কথা শুনেছি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের কাছে তিনি যে বক্তব্য দিয়েছেন তার ভিডিও দেখেছি, কীভাবে এ ভিডিও ছড়িয়ে গেলো তা বুঝলাম না। প্রিয়া সাহার এ বক্তব্য সম্পূর্ণ অসত্য। কোনোভাবে গ্রহণযোগ্য না।” বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২০ জুলাই) আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আওয়ামী লীগ সভাপতির রাজধানীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রিয়া সাহার বক্তব্য উদ্দেশ্যমূলক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যারা আছেন কেউই এ বক্তব্যের সঙ্গে একমত হবেন না, তারা তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, দেশের বিরুদ্ধে অসত্য, দেশদ্রোহীমূলক বক্তব্য দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। প্রিয়া সাহা আওয়ামী লীগ ও এর কোনো সহযোগী সংগঠনের সঙ্গে কোনোভাবে সস্পৃক্ত না। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে, প্রস্তুতি চলছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ