শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

প্রিয়া সাহাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মিথ্যাচার করা প্রিয়া সাহাকে আইনি প্রক্রিয়ায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার (২০ জুলাই) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সহিংস উগ্রবাদবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, "প্রিয়া সাহার অভিযোগুলো সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। তার বক্তব্য দেশবিরোধী। তাকে আইনি প্রক্রিয়ায় আনতে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ শুরু করেছে।"

তিনি আরও বলেন, "তথ্যপ্রমাণ তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশে চলমান সব উন্নয়ন, গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। প্রিয়া সাহার এমন মন্তব্যের প্রতিবাদ জানাতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করছে।"

"আমরা রথযাত্রা, উল্টো রথযাত্রা, দুর্গাপূজাসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠান ও বড়দিনে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে থাকি। সংখ্যালঘুদের ওপর কেউ যেন নির্যাতন ও হামলা চালাতে না পারে, সেজন্য আমরা তৎপরতার সঙ্গে ভূমিকা পালন করে থাকি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে কারও জমি ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা বাংলাদেশে ঘটেনি", যোগ করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, "সহিংস উগ্রবাদ দমনে ধর্মীয়, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ। বাংলাদেশে তা আছে বলে আমরা উগ্রবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছি।"

দেশের নিরপত্তা ব্যবস্থা প্রসঙ্গে আছাদুজ্জামান মিয়া বলেন, "যে দেশে বেকারত্বসহ নানা সমস্যা আছে, সেখানে অপরাধ থাকবেই। তবে রাজধানীর অপরাধ অনেক নিয়ন্ত্রণে। এখন কোনও ছিনতাই নেই। নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনও কারণ নেই।"

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ