শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় ‌‘বন্দুকযুদ্ধে’ মাদকব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ায় দু’দল মাদকব্যবসায়ী ও পু‌লি‌শের মধ্যে ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ এক ব্য‌ক্তি নিহত হয়েছেন। নিহত ব্য‌ক্তি একজন চি‌হিৃত মাদকব্যবসায়ী বলে পুলিশের দাবি।

গতকাল শুক্রবার দিবাগত রা‌ত ১টার দি‌কে সদর উপজেলার হরলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পু‌লিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার ক‌রে‌ছে। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) নাসির উদ্দিন জানান, রাতে পুলিশের কাছে খবর আসে কুষ্টিয়া সদর উপজেলার হরলা এলাকায় দু’দল মাদকব্যবসায়‌ীর ম‌ধ্যে বন্দুকযুদ্ধ চলছে। এমন খবরে পুলিশের এক‌টি দল ঘটনাস্থলে পৌঁছালে মাদকব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

প্রায় আধাঘণ্টা চলা বন্দুকযু‌দ্ধে মাদকব্যবসায়ীরা পিছু হটতে বাধ্য হয়। এ সময় ঘটনাস্থল থে‌কে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ‌র্তি কর‌া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ