শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

কাঠালবাগানে এফ হক টাওয়ারে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কাঠালবাগানে এফ হক টাওয়ারে আগুন লেগেছে। এতে তিনজন আহত হয়েছে।

আজ শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোর পৌনে ৫টার ওই ভবন থেকে ধোয়া উড়তে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধোয়ার তীব্রতাও বাড়তে থাকে। খবর পেয়ে সকাল ৬টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

ভবনটির ৪তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভবন থেকে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, কাঁঠালবাগানের ঢালে বাংলাভিশন টেলিভিশনের পাশের ওই ভবনে আগুন লাগে। সেখানে আগুন নিয়ন্ত্রণে মোট ১০টি ইউনিট কাজ করে। ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ