রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাপানে অ্যানিমেশন স্টুডিওতে ‘দুর্বৃত্তের’ আগুনে ৩৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানে কিয়োটো শহরের একটি অ্যানিমেশন স্টুডিওতে ‘দুর্বৃত্তের’ দেয়া আগুনে পুড়ে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

পুলিশ জানিয়েছে, ৪১ বছয় বয়সী ওই দুর্বৃত্ত স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে কিয়োটো অ্যানিমেশন নামক স্টুডিওর কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় জড়িত ওই ব্যক্তিকে আটকের পর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিয়োটো অ্যানিমেশন, ‘কিয়োঅ্যানি’ নামে বিশ্বব্যাপী পরিচিত স্টুডিওটি ফিল্ম, গ্রাফিক নোবেল তৈরির পাশাপাশি এর ‘মানসম্পন্ন’ কাজের জন্য ভক্তদের কাছে বেশ জনপ্রিয় একটি নাম।

ফায়ার সার্ভিসকর্মীরা জানান, স্টুডিও থেকে ৩৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে, এর মধ্যে দুটি প্রথম তলা থেকে, ১১টি দ্বিতীয় তলা থেকে, আর ২০টি তৃতীয় তলা থেকে। এছাড়াও আহত অন্তত ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে মর্মান্তিক এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ