শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

'ইসকন'কে নিষিদ্ধের দাবিতে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রীতি বিনষ্টকারী উগ্রবাদী সংগঠন 'ইসকন' হিন্দুদের রথযাত্রা উপলক্ষে চট্টগ্রামের বেশ কিছু স্কুলে মুসলিম ছাত্র-ছাত্রীদের মাঝে প্রসাদ বিতরণ করেছে। এর প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্দ্যেগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করা হবে।

আজ শুক্রবার জুমার পরে আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহা. রিদওয়ানুল হক শামসী ও সাধারণ সম্পাদক মুহা. মোস্তাফিজুর রহমান এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তারা আরও জানান, গত কয়েকদিন আগে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে মুসলিম শিক্ষার্থীদের কৃষ্ণ প্রসাদ খাইয়েছে ইসকন বাংলাদেশ নামের উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠন। এ বিষয়ে বিস্তারিত জানতে ১৭ জুলাই বুধবার ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের একটি প্রতিনিধি দল সেসকল স্কুলগুলোর প্রধান শিক্ষকদের সাথে সাক্ষাৎ করে এবং মুসলিম শিক্ষার্থীদের কেনো কৃষ্ণ প্রসাদ খাওয়ানোর কারণ জানতে চায়।

এসময় স্কুলের প্রধান শিক্ষকগন জানান, ইসকন সংস্থাটি স্কুল কতৃপক্ষের সাথে প্রতারণা করে সামাজিক সংগঠনের নাম বলে স্কুলে প্রবেশ করে ছাত্রদের খাবার বিতরণ করে। তারা খাবার বিতরণের পাশাপাশি কোমলমতি শিশুদের দিয়ে 'জয় মা ভগবতীকি জয়' এজাতীয় হিন্দুত্ববাদী বাক্য পাঠ করিয়েছে।

আমরা ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ