বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

মাছ উৎপাদনে আমরা ১ম স্থান অর্জন করতে চাই: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাছ উৎপাদানে আমরা প্রথম স্থান অর্জন করতে চাই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। এবারের মৎস সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ‘মৎস্য চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

সকলকে মাছ চাষের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি বাড়ির আশপাশে বিভিন্ন ধরনের জলাশয়, পুকুর ও ডোবা রয়েছে। সেগুলো এমনিতেই ফেলে না রেখে সকলকে পরিকল্পিতভাবে মাছ চাষ করতে হবে। এছাড়া নদী-নালা, হাওর, বাওর, বিল, ঝিলেও পরিকল্পিতভাবে মাছ চাষের উদ্যেগ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে আমরা দেশে খাদ্যের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছি। এখন পুষ্টির দিকে নজর দিতে হবে। কারণ মাছের চাইতে নিরাপদ আমিষ আর কোন কিছুতে নেই। তাই আমাদের মাছ উৎপাদন আরও বাড়াতে হবে।

মাছের বিষয়ে অধিকার দিয়ে তিনি আরও বলেন, ‘জাল যার জলা তার’ এ ভিত্তিতে দেশের বিভিন্ন জলাশয় জেলেদের বরাদ্দ দেওয়া হচ্ছে। সেসব জলাশয়ে জেলেরা মাছ উৎপাদন করে দেশের মানুষের আমিষের চাহিদা মেটাচ্ছে।

পাশাপাশি মাছ উৎপাদন বাড়াতে বাগেরহাটে চিংড়ি গবেষণা কেন্দ্র এবং সিরাজগঞ্জ, গোপালগঞ্জ ও চাঁদপুরে ডিপ্লোমা ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে। এর বাহিরে মাছের উৎপাদন আরও বাড়াতে হাওরে পরিকল্পিতভাবে মাছ চাষের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ