শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা জোরদারের আহ্বান খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক বলেছেন, দেশের বন্যা দুর্গত এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছে। বন্যাদুর্গত এলাকার মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে। সরকার পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের জন্যে তেমন কোন তৎপরতা দেখা যাচ্ছে না।

এদিকে উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, বগুড়া, নেত্রকোনা, জামালপুর এবং সুনামগঞ্জ, হবিগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। এ অবস্থায় দুর্গত মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে এগিয়ে আসতে হবে। দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা জোরদার করতে হবে। খেলাফত মজলিসে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গতকাল সন্ধ্যা ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে মজলিস মাওলানা মুহাম্মদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্মমহাসচিব শেখ গোলাম আসগর, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ আব্দুল হালিম, এডভোকেট মুহা. মিজানুর রহমান, অধ্যাপক মুহা. আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, মাওলানা আজীজুল হক, মুফতি ওযায়ের আমীন, হাজী নূর হোসেন প্রমুখ।

সভায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা ও ইসলামী মহিলা মজলিসের আহ্বায়িকা উম্মে সুমাইয়ার পিতা এডভোকেট আব্দুল হাকিমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ