শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীজি (সা.)-কে যারা শেষ নবী মানে না তারা কাফের: মাওলানা খুরশিদ আলম কাসেমী কর্মসংস্থানমুখী করতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশি যে আলেমের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়েছিলেন মুফতি তাকী উসমানী পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী আওয়ার ইসলামের সেমিনারে জাতীয় শিক্ষাক্রমে সিরাত অন্তর্ভুক্তির দাবি আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায়

হাফিজ সাইদকে গ্রেফতার করল পাক প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রভাবশালী রাজনৈতিক নেতা ও জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাইদকে গ্রেফতার করল পাক প্রশাসন। গ্রেফতারের পর তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

বুধবার লাহোর থেকে গুজরানওয়ালা যাওয়ার পথে পাঞ্জাব প্রদেশের কাউন্টার টেররিজম স্কোয়াড তাকে গ্রেফতার করে বলে পাকিস্তানের শক্তিশালী সংবাদমাধ্যম ডন এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, কিছুদিন আগেই পাকিস্তানকে সন্ত্রাস দমনে অবিলম্বে ব্যবস্থা নেওয়া এবং তাদের অর্থ জোগান বন্ধ করার কথা বলেছিল রাষ্ট্রপুঞ্জ। তার পরই পাক সরকার সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত সন্দেহে বেশ ক’জন নেতাকে গ্রেফতার দেখিয়েছে।

দ্যা ডন ছাড়াও পাকিস্তান সংবাদ মাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে বলে সূত্রের খবর। যদিও সরকারি ভাবে পাকিস্তান এখনও হাফিজ সইদের গ্রেফতারি নিয়ে কোনও কিছু ঘোষণা করেনি।

সূত্র: দ্যা ডন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ