শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

বরিশালে চাঁদাবাজির অভিযোগে ৩ পুলিশ জেলহাজতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যসহ ৬ জনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

তারা হলেন, বরিশাল জেলা পুলিশের কনস্টেবল বেল্লাল হোসেন, ও ইলিয়াস, বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) বিশেষ শাখার কনস্টেবল আনিচুর রহমান মৃধা এবং তাদের সহযোগী সুজন চন্দ্র শীল, শিরিনা সুলতানা ও সুবর্ণা আক্তার।

মঙ্গলবার (১৬ জুলাই) বরিশাল মেট্রোপলিটন দ্বিতীয় আমলি আদালতের বিচারক আনিচুর রহমান তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, আসামিরা দীর্ঘ দিন ধরে নিজেদের পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছে এবং চাঁদাবাজি করে আসছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা সোমবার রাতভর নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের মুক্তিযোদ্ধা পার্ক, আমতলার পানির ট্যাঙ্কির মোড় ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে প্রতরণা ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ কনস্টেবলসহ ৬ জনকে আটক করা হয়।

এ ঘটনায় পটুয়াখালীর বাউফল সমাজসেবা অধিদফতরে কর্মরত সবুজ মোল্লা নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ডিবির পরিদর্শক উজ্জল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ