রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বরগুনায় পিটিয়ে শিক্ষার্থীর পা ভেঙ্গে দিলেন শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার বেতাগীতে স্কুলে না যাওয়ার অপরাধে প্রধান শিক্ষক অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বেতাগী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে চিন্তাহরণ শিকদার মেমোরিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মুহাম্মদ সাব্বির হোসেন গত শনি ও রোববার স্কুলে অনুপস্থিত ছিল। শিক্ষার্থীর মা লাকি আক্তার অভিযোগ করেন, এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক বাদল শিকদার রোববার বিকেলে তাদের বাসায় এসে স্কুলে না যাওয়ার কারণ জানতে চান। এক পর্যায়ে ক্ষুব্ধ প্রধান শিক্ষক তার সামনেই ওই শিক্ষার্থীকে লাঠিপেটা শুরু করেন। এ সময় তিনি বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেন প্রধান শিক্ষক।

আহত শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, প্রধান শিক্ষক বাদল শিকদার এসেই চেয়ার আর খাটের ওপর সাব্বিরের পা রেখে নির্দয়ভাবে তার ওপর উঠে দাঁড়ালে পা ভেঙ্গে গিয়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধারের পর আহত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক তাহেরা বেগম জানান, সাব্বিরের পা ফ্যাকচার হয়ে গেছে। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক বাদল শিকদার জানান, শুধু চড়-থাপ্পড় দেয়া হয়েছে। এছাড়া আর কিছুই করা হয়নি।

এ ব্যাপারে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ কামরুজ্জামান মিয়া জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ