শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীজি (সা.)-কে যারা শেষ নবী মানে না তারা কাফের: মাওলানা খুরশিদ আলম কাসেমী কর্মসংস্থানমুখী করতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশি যে আলেমের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়েছিলেন মুফতি তাকী উসমানী পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী আওয়ার ইসলামের সেমিনারে জাতীয় শিক্ষাক্রমে সিরাত অন্তর্ভুক্তির দাবি আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায়

প্রতীকি কাবা বানিয়ে চার হাজার শিশুকে হজ প্রশিক্ষণ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার কুয়ালালামপুরে  প্রতীকি কাবা বানিয়ে শিশুদের হজের প্রশিক্ষণ দিল স্থানীয় একটি সংগঠন। এই হজ প্রশিক্ষণে অংশগ্রহণ করে প্রায় চার হাজার মালয়েশিয়ান স্কুল শিক্ষার্থী, যাদের বয়স মাত্র ছয় বছর।  খবর এএফপির।

এএফপির জানিয়েছে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের নিকটে একটি খোলা মাঠে প্রতীকি কাবা বানিয়ে এই প্রশিক্ষণ দেওয়া হয়। হজের প্রকৃত নিয়ম মোতাবেক অংশগ্রহণকারী শিশুদের সাদা ইহরামের কাপড় ও হাতে সবুজ রঙের ব্যাজ পরানো হয়। তারপর তাদের দিয়ে কাবার চারদিকে সাত চক্কর দেওয়া (তাওয়াও) ও শয়তানকে পাথর নিক্ষেপ করানো হয়।

এই প্রশিক্ষণ আয়োজনের অন্যতম সংগঠক খাইরিজা কামারুদ্দিন বলেন, শিশুদের ধর্মীয় রীতিনীতি শেখানোর জন্যই এমন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে এবং এই হজের মহড়া শিশুরা খুবই উপভোগ করেছে।

https://www.facebook.com/394466937645691/videos/504439040363672/

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ