শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

জিপিএ-৫ না পেয়ে গলায় ফাঁস লাগিয়ে ছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। পরীক্ষায় জিপিএ-৫ না পেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তামিমা ইসলাম ফেনি নামে এক ছাত্রী। আত্মহত্যাকারী ওই শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.৯৬ পেয়েছেন।

আজ বুধবার (১৭ জুলাই) বগুড়ার ঠনঠনিয়া তেঁতুলতলা এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী।

জানা যায়, তামিমা ইসলাম ফেনি নওগাঁর রানীনগরের সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ফরিদুল ইসলামের মেয়ে। পুলিশ জানায়, বিজ্ঞান বিভাগের ছাত্রী তামিমা ইসলাম রংপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

তার প্রত্যাশা ছিল জিপিএ-৫ পেয়ে মেডিকেল কলেজে ভর্তি হবেন। মেডিকেলে ভর্তি হওয়ার জন্য পরিবারসহ বগুড়ায় বাসা ভাড়া নিয়ে ভর্তির প্রস্তুতি কোচিং করছিলেন তিনি।

প্রতিবেশীরা জানান, এইচএসসি পরীক্ষার রেজাল্টে জিপিএ ৪.৯৬ পাওয়ার পর তামিমা ইসলাম কান্নায় ভেঙে পড়েন। দুপুরের পর ঘরের ভেতরে গিয়ে দরজা লাগিয়ে দেন। পরে তিনি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

ঘটনাটি তার মা বুঝতে পেরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ