সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

এ বছরে ২৮০০ ফিলিস্তিনি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদি ইসরায়েলি সেনারা ২০১৯ সালের শুরু থেকে এ পর্যন্ত ২৮০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।

ফিলিস্তিনের বিভিন্ন আইনি সংস্থা বিশেষ করে যুদ্ধবন্দী এবং মুক্তিদের বোর্ড, ফিলিস্তিন বন্দী ক্লাব এবং ‘দামির’ কারাগার ও মানবাধিকার সুরক্ষা কেন্দ্র সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনে উল্লেখ করেছে যে, ইহুদিবাদি ইসরায়েলি সেনারা সম্প্রতি ৪৪৬ জন শিশু এবং ৭৬ জন নারীকে বন্দী করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের জুন মাসের শেষ পর্যন্ত ইসরায়েলের কারাগারে ৫৫০০ বন্দী আটক রয়েছে। বন্দিদের মধ্যে ৪৩ জন নারী এবং ২২০ জন শিশু রয়েছে। এছাড়াও ৫০০ জন বিনা বিচারে অস্থায়ী বন্দি রয়েছে বলে জানা যায়।

বর্তমানে প্রতিবাদী বিক্ষোভে অংশগ্রহণ করার দায়ে ৭ জন ফিলিস্তিনিকে অস্থায়ী ভাবে বন্দী করা হয়েছে। ইসরায়েলি করা কর্তৃপক্ষের দুর্ব্যবহারের কারণে অনশন ধর্মঘট করেছেন।

২০১৯ সালের শুরু থেকে এ পর্যন্ত ১৭ জন মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিকে পুনরাই ইহুদিবাদি ইসরায়েলি সেনারা গ্রেফতার করেছে। এ ১৭ বন্দীদের মধ্যে একজন শহিদ হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ