শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৬ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৬ জুলাই (শুক্রবার) থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ১১ অথবা ১২ আগস্ট তারিখে সম্ভাব্য ঈদ ধরে এ অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন।

সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ জুলাই সকাল থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে পরিবহন কোম্পানিগুলো। খুলনা, বরিশালসহ উত্তর ও পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট গাবতলী এবং কল্যাণপুরের কাউন্টার থেকে পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও টিকিট পাওয়া যাবে।

বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, বরাবরের মতো এবারও সরকার নির্ধারিত দামেই টিকিট বিক্রি হবে। টিকিট বিক্রি মনিটরিং করা হবে। কেউ যেন নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে সে জন্য দূরত্ব অনুযায়ী ভাড়ার চার্ট টাঙানোর জন্য বলা হয়েছে বাস কোম্পানিগুলোকে। কেউ যদি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেন, প্রমাণ সাপেক্ষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।

এছাড়াও, ঈদুল আজহা উপলক্ষে ২৯ জুলাই থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৫ আগস্ট। এবার অনলাইনে সকাল ৬টা ও কাউন্টারে সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। অনলাইনে টিকিট না পেলে যাত্রীরা যেন কাউন্টারে টিকিট কেনার সুযোগ পান, সে জন্য এ ভিন্নতা রাখা হয়েছে। ৫০ শতাংশ টিকিট কাউন্টারে বাকি ৫০ শতাংশ অনলাইন ও সেলফোন অ্যাপে বিক্রি করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ