শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

২৭ দিন ধরে নিখোঁজ ইমাম, দ্রুত সন্ধান চাইলেন স্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের সুধান্য মণ্ডলেরকান্দি এলাকায় আব্দুল করিম জামে মসজিদের ইমাম মাওলানা ফরিদুল ইসলাম সরকার (৪০)। এ ঘটনায় জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ ও জাজিরা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

মাওলানা ফরিদুল ইসলাম সরকার  ময়মনসিংহের মুক্তাগাছা থানার পূর্ববিরাশী গ্রামের মৃত এরশাদ আলী সরদারের ছেলে। ফারিয়া আক্তার তামান্না (১০) ও সাদমান শাহরিয়া (৬) নামে দুই সন্তান রয়েছে ফরিদুল ইসলামের। গত ৬ বছর যাবত তিনি ওই মসজিদটিতে ইমামতি করছেন বলে জানা যায়।

স্থানীয়রা জানান, ফরিদুল ৬ বছর আগে থেকে ওই মসজিদে ইমামতি করেন। তিনি মসজিদের বারান্দায় একটি কক্ষে থাকতেন। গত ২০ জুন এশা’র নামাজ শেষে স্থানীয় মুসল্লি ইকরাম আলী মোড়লের বাড়িতে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। পরের দিন ফজরের নামাজ পড়তে মুসল্লিরা মসজিদে যান।

তখন ইমামকে দেখতে না পেয়ে মসজিদ কমিটির সদস্যদের জানান। এরপর কমিটির সদস্যরা ইমামের কক্ষে গিয়ে তালাবদ্ধ দেখতে পান। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলেও জানান স্থানীয়রা।

মসজিদ কমিটির সভাপতি আবুল হোসেন মোড়ল জানান, ইমামকে না পেয়ে পরের দিন জাজিরা থানায় জিডি ও জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া তার গ্রামের বাড়ি এবং সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও ২৭ দিনে সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের স্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ঈদ-উল-ফিতরের ছুটি নিয়ে গত ৬ জুন বাড়ি এসেছিলেন ফরিদুল ইসলাম। ছুটি কাটিয়ে ২০ জুন শরীয়তপুরে কর্মস্থলে যান। ওই দিন রাত থেকে তিনি নিখোঁজ।

স্বামীর দ্রুত সন্ধান চেয়ে তিনি বলেন, ‘আমরা গরিব, তাকে ছাড়া কীভাবে সন্তানদের নিয়ে বাঁচব?’

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ