শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ বিপ্লব (৩১) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান বন্দুক উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মাইক্রোবাস স্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। বিপ্লব নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চাঁদমারি এলাকার সুলতান মিয়ার ছেলে।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) কামরুল জানান, বিপ্লবের বিরুদ্ধে শুধু ফতুল্লাতেই ১৪টি মাদকের মামলা রয়েছে। তিনি শীর্ষ মাদক কারবারিদের তালিকাভুক্ত। তাকে গ্রেফতারের জন্য লিংক রোডের পাশে মাইক্রোবাস স্ট্যান্ডের দিকে অভিযানে গেলে ডিবি পুলিশকে লক্ষ্য করে কয়েকজন সন্ত্রাসী গুলি করে। পরে ডিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এরপর সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখানে বিপ্লবের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরও জানান, বন্দুকযুদ্ধস্থলে আহত হন উপ-পরিদর্শক (এসআই) ওসমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল এবং দুই কনস্টেবল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ