শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

কাবিননামা সংশোধন: বায়তুল মোকাররমের খতিবকে হাইকোর্টে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিয়ের কাবিননামায় পাঁচ নম্বর কলামটি রাখা বা তুলে দেয়ার বিষয়ে মতামত জানাতে বায়তুল মোকাররমের খতিবকে অনুরোধ জানিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাকে আগামী সোমবার (২২ জুলাই) হাজির হয়ে মতামত দিতে বলেছেন আদালত।

মঙ্গলবার (১৬ জুলাই) এ বিষয়ে একটি রিটের ওপর জারি করা রুলের শুনানিকালে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা।

শুনানিকালে কাবিননামার পাঁচ নম্বর বিধির কোনও প্রয়োজন নেই এবং এমন বিধি ব্যক্তির গোপনীয়তাবিরোধী বলে সুপ্রিম কোর্টের আইনজীবী বেলায়েত হোসেন আদালতে নিজ ব্যাখ্যা তুলে ধরেন।

এরপর আদালত কাবিননামায় পাঁচ নম্বর কলামটি রাখার আদৌ প্রয়োজন রয়েছে কিনা, কলামটি তুলে দেয়া ইসলামি শরিয়তের পরিপন্থী হবে কিনা, সে বিষয়ে মতামত জানাতে বায়তুল মোকাররমের খতিবকে অনুরোধ জানান।

উল্লেখ্য, বিয়ের কাবিননামার পাঁচ নম্বর কলামে জানতে চাওয়া হয়, মেয়ে কুমারী, বিধবা কিংবা তালাকপ্রাপ্ত কিনা?

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ