বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

সংসদ ভবনে আবারও এরশাদের জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় জানাজার নামাজ জাতীয় সংসদের টানেলে অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল পরে ১০টা ৫০ এর দিকে সংসদে তার জানাযা হয়। প্রথমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার নামাজ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টানেলে জানাজার নামাজ আদায় করা হয়। রাষ্ট্রপতি মুহা. আব্দুল হামিদ এবং সংসদ সদস্যরাসহ অনেকেই জানাজায় অংশ নেন।

এর আগে সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘর থেকে এরশাদের মরদেহ নিয়ে সংসদ ভবনের উদ্দেশে রওনা দেয় লাশবাহী অ্যাম্বুলেন্স। আজ আছরের পরে বায়তুল মোকাররমে তার তৃতীয় জানাজা শেষে মরদেহ আবারও সিএমএইচের হিমঘরে রাখা হবে।

গতকাল রোববার জোহরের পরে ক্যান্টনমেন্ট জামে মসজিদে এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর পর তার মরদেহ সর্বসাধারণ ও নেতাকর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য কাকরাইলে জাতীয় পার্টির অফিসে নেয়া হয়। তারপর সিএমএইচের হিমঘরে রাখা হয় তাকে।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় হেলিকপ্টার যোগে জাতীয় পার্টির চেয়ারম্যানের মরদেহ রংপুরে নেয়া হবে। সেখানে রংপুর জেলা স্কুল মাঠে বা ঈদগাহ মাঠে জোহরের পরে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। এদিন বিকেলে ঢাকায় সামরিক কবরস্থানে দাফন করা হবে এরশাদকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ