বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

রংপুরে এরশাদের বাড়িতে খোঁড়া হচ্ছে কবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরে হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ি পল্লী নিবাসের পাশে তার কবর খোঁড়া হচ্ছে ।

আজ সোমবার (১৫ জুলাই) দুপুরে রংপুর ও রাজশাহী বিভাগের সব স্তরের নেতাকর্মীদের নিয়ে যৌথসভা শেষে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এরশাদের কবর রংপুরেই হবে এবং এর কোনো বিকল্প নেই বলে ঘোষণা দেন।

পরে বিকেলে তার নেতৃত্বে এরশাদের বাড়ি পল্লীনিবাসে এই কবর খোঁড়ার কাজ শুরু করেন। এসময় মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, এরশাদের চাচাতো ভাই মুকুল, ভাস্তে লিটনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোস্তফা বলেন, ‘এরশাদের কবর নিয়ে, কবরস্থান নিয়ে বিকল্প কোনো ভাবনাই আমরা ভাবছি না। তার অন্তিম ইচ্ছা অনুযায়ী তার নিজ হাতে পল্লীনিবাসে রোপিত লিচু বাগানের নিচেই হবে।’

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এরশাদের লাশ যদি রংপুরে না আনার সিদ্ধান্ত নেয়া হয় তবে পরিস্থিতি হবে আরও ভয়াবহ। প্রয়োজনে জীবন দিয়ে এরশাদকে রংপুরে সমাহিত করা হবে।’

এরশাদের কবরের স্থান নির্ধারণ নিয়ে রশি টানাটানিকে ষড়যন্ত্র বলে উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ থেকে আলাদা করার এরশাদকে একটি জনবিচ্ছিন্ন এলাকায় কবর দেয়ার চক্রান্ত চলছে তা প্রতিহত করা হবে।’

রংপুর মহানগর সভাপতি এস এম ইয়াসির দুঃখ প্রকাশ করে বলেন, ‘তিন তিন বার এই সরকারকে এরশাদ ক্ষমতায় বসিয়েছে। অথচ বিরোধীদলীয় নেতা হিসেবে বা সাবেক রাষ্ট্রপতি হিসেবে সরকার তাকে যথার্থ সম্মান প্রদর্শন করছে না।’ অবিলম্বে এরশাদের মৃত্যুতে জাতীয় শোক ঘোষণার দাবি জানান। দলের ভেতর ষড়যন্ত্রকারীরা রংপুরে তাকে কবর দিতে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন নেতাকর্মীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ