শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম নামাজে জানাজা সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১টার কিছু পরই এরশাদের মরদেহ সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে নেয়া হয়। পরে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এরশাদের উপ-প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী জানিয়েছেন, সোমবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা হবে। এরপর বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির কাকরাইল অফিসে লাশ নেয়া হবে।

সাধারণ জনগণের সুবিধার্থে তৃতীয় জানাযা হবে বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত

দুই রাত সিএমএইচের হিমঘরে এরশাদের মরদেহ রাখা হবে বলে জানানো হয়েছে। ১৬ জুলাই সকাল ১০টায় হেলিকপ্টার যোগে মরদেহ রংপুরে নেয়া হবে। রংপুর জেলা স্কুল মাঠে অথবা ঈদগাহ মাঠে বাদ জোহর চতুর্থ জানাযা ওইদিন বিকেলে ঢাকায় বনানী সামরিক কবরস্থানে এরশাদকে দাফন করা হবে।

বুধবার গুলশান আজাদ মসজিদে এরশাদের কুলখানি হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙা।

রোববার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ।

এর আগে শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে গত ২৬ জুন হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল। তিনি ফুসফুসে সংক্রমণসহ বয়সজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

আরএম/

<