মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

রোহিঙ্গা ইস্যু: মিয়ানমারের বিরুদ্ধে তদন্ত শুরু করবে আইসিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্তের মধ্য দিয়ে মূলত মিয়ানমারের অভিযুক্ত জেনারেলদের বিচারে এক ধাপ এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

প্রাথমিক তথ্যানুসন্ধানে নৃশংস অপরাধের প্রমাণ পাওয়ায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বা আদালতে হাজির হওয়ার মতো সুপারিশ করবে আইসিসির কৌঁসুলির দফতর।

জানা যায়, মানবতাবিরোধী অপরাধের তদন্তের জন্য বাংলাদেশে দাফতরিক কাজ শুরু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসি। ওই সুপারিশের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে বিচারকরা প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিষয়টি বিবেচনায় নিতে পারবেন।

গণহত্যা আর মানবতাবিরোধী অপরাধ চালিয়ে রোহিঙ্গাদের যেভাবে রাখাইন থেকে তাড়িয়ে দেয়া হয়েছে, তা বিশ্বাস করার যৌক্তিক কারণ খুঁজে পেয়েছে আইসিসির তথ্যানুসন্ধানকারী দল।

এ নিয়ে তদন্ত শুরু করতে গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালতের অনুমতি চেয়েছেন আদালতের কৌঁসুলি ফেতু বেনসুদা। তারই অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করতে চান আইসিসি।

তদন্তসহ বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশে মাঠপর্যায়ে আনুষ্ঠানিক কাজ শুরু করতে যাচ্ছে আইসিসি। সেজন্য বাংলাদেশের সঙ্গে ওই চুক্তি করতে হবে আইসিসিকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ