রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে বিএনপির আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। শিগগিরই ত্রাণ পাঠানোর ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে দলটি।

গতকাল শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করে দলটির জাতীয় স্থায়ী কমিটি। এতে লন্ডন থেকে যুক্ত ছিলেন দলটির শীর্ষ নেতা তারেক রহমান।

বেঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্প্রতি বাংলাদেশে অতিবৃষ্টি ও ভারত থেকে ছেড়ে দেয়া পানির ফলে যে বন্যার সৃষ্টি হয়েছে সে বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আমরা অবিলম্বে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের সর্বস্তরেরে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, দলের যে কেন্দ্রীয় ত্রাণ কমিটি আছে তাকে সক্রিয় করে বন্যাদুর্গত এলাকায় ত্রাণসমাগ্রী পাঠানোর কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

বৈঠকে অংশ নেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ