রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফিলিপাইনে ভূমিকম্পে আহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে কমপক্ষে ২৫ জন আহত ও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৮।

শনিবার ভোর রাতের আগে আঘাত হানা এ ভূমিকম্পের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

ফিলিপাইনের উত্তর-পূর্বাঞ্চলীয় মিন্দানাও দ্বীপ উপকূলে স্থানীয় সময় ভোর ৪ টা ৪২ মিনিটে ভূপৃষ্ঠের ১১.৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

ওই এলাকার থানা পুলিশ প্রধান উইলসন উয়ানিত জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের কাছের মাদ্রিদ শহরে থানার পুলিশ কর্মকর্তারা ভূমিকম্পের সময় বিভিন্ন টেবিলের নিচে আশ্রয় নেয়। ভূমিকম্পে ফাইল কেবিনেটের দরজার গ্লাস ভেঙ্গে যায়। এছাড়া ওই থানায় একটি টেবিল থেকে টেলিভিশন পড়ে ভেঙ্গে যায়।

উয়ানিত বলেন, আমরা লোকজনকে ছোটাছুটি করে তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে আসতে দেখেছি। ভূমিকম্পে অনেক দেয়াল ধ্বসে পড়ায় কমপক্ষে ২৫ আহত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ