রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নুসরাতের মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির প্রক্রিয়া চলছে: পিবিআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নুসরাতের মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।

গতকাল শনিবার রাজধানীর এফডিসিতে 'ডিবেট ফর ডেমোক্রেসি' আয়োজিত নারী নিপীড়ন কমাতে মূল্যবোধের চর্চা নিয়ে এক ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নুসরাত হত্যা মামলায় ৯২ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাকিদের সাক্ষ্য নেয়া শেষ হবে। ভয়ভীতি দেখিয়ে মামলা যাতে ভিন্নখাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক আছি।

তিনি আরও বলেন, ওসি মোয়াজ্জেম নুসরাতের যে ভিডিও ধারণ করেছিলেন তা ছিল বিধি বহির্ভূত। বাংলাদেশে আইন আছে, শাস্তিও হচ্ছে, প্রয়োজন অনুযায়ী সরকার বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করছে। দেশে কোন না কোন আদালতে গড়ে প্রতিদিন একজন লোকের ফাঁসির রায় হচ্ছে। তারপরও সকল অপরাধের বিচার দ্রুততম সময়ে করা যাচ্ছে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ