শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

এরশাদের মৃত্যুতে আল্লামা মাহমুদুল হাসানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ ইন্তিকাল করেছেন।

আজ (রোববার) সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যৃতে শোক প্রকাশ করেছেন মুহিউস সুন্নাহ, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান।

আওয়ার ইসলামে পাঠানো এক শোকবার্তায় আল্লামা মাহমুদুল হাসান বলেন, সাবেক রাষ্ট্রপতির হুসেইন মুহাম্মদ এরশাদ খতমে বুখারি ও দাওয়াতুল হকের একাধিক ইজতিমায় অংশ নিতে যাত্রবাড়ী মাদরাসায় এসছেন।

শুধু তাই নয়, টিকাটুলি মসজিদে কুরআনুল কারিম তাফসিরে ও জুমার নামাজ আদায় করেন। তিনি গুলশান আজাদ মসজিদেও জুমার নামাজে প্রায় অংশগ্রহণ করতেন। তিনি একজন ইসলামপ্রিয় মানুষ ছিলেন। সরকারিভাবে মসজিদের বিদ্যুতের বিল মওকুফ ও শুক্রবারকে সরকারি ছুটির দিন ঘোষণার কারণে মুসলিম ধর্মপ্রাণ মানুষের কাছে ক্রমেই প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন তিনি।

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার জন্য দোয়া করেন, আল্লাহ তায়ালা যেনো তার ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাত নসিব করেন। আমিন।

উল্লেখ্য, শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২৬ জুন তিনি সিএমএইচে ভর্তি হন। ফুসফুসে সংক্রমণসহ, কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি।

১৭ দিন চিকিৎসাধীন থাকার পর আজ রোববার মারা গেছেন। ১৯৩০ সালে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। পরে তার পরিবার রংপুর চলে আসেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ