রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইমরান মন্ত্রী ও ইন্দিরা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রথমে রাষ্ট্রপতির কাছে শপথবাক্য পাঠ করেন মন্ত্রী ইমরান আহমেদ। পরে তিনি শপথ বইয়ে সই করেন। এরপর শপথ নেন নতুন প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা।

গত বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের মন্ত্রিসভার আকার বাড়ার ইঙ্গিত দেন। পরে শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের নিয়োগে প্রজ্ঞাপন জারি হয়। শপথ নেয়ার পর থেকে তাদের নতুন নিয়োগ কার্যকর হলো।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে সরকারপ্রধান হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় মন্ত্রিসভায় স্থান পান ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ