বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

চীনে ভয়াবহ বন্যায় নিহত ৬১, প্লাবিত শহর গ্রাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রবল বর্ষণে চীনে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৬১ জন মারা গেছেন। এছাড়া প্রায় ৩ লাখ ৫৬ হাজার মানুষকে তাদের বাসস্থান থেকে সরিয়ে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের দক্ষিণ এবং মধ্যাঞ্চলের বেশিরভাগ অংশ এখন পানির নিচে। প্লাবিত শত শত গ্রাম-শহর।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানায়, বন্যায় ৯ হাজার ৩০০ বাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া পানিতে তলিয়ে গেছে ৩ লক্ষ ৭১ হাজার ১০০ হেক্টর কৃষি জমি। এই বন্যায় সব বিলিয়ে ১৯০ কোটি ডলারেরও বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বলছে, ভারী বৃষ্টিপাতের কারণে গত ৬ জুলাই থেকে জিয়াংজির ২৯টি নদীর পানি বিপদসীমার মাত্রা অতিক্রম করেছে।

দেশটির আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, দক্ষিণের ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ১০ দিনের মধ্যে নদীর পানি বিপদসীমার ৩০-৭০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।

এদিকে জিয়াংজি প্রাদেশিক আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়, শুক্রবার থেকে আবার বৃষ্টিপাত শুরু হয়ে টানা মঙ্গলবার পর্যন্ত চলবে। এতে বন্যার মাত্রা আরো বাড়তে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ