বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

৯০ হাজার অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ইউরোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে বসবাসরত ৯০ হাজার অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ’র দেশগুলো। এজন্য দুই বছর আগে বাংলাদেশের সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) স্বাক্ষর হয়েছে। তবে নিজ নিজ দেশের আইনি জটিলতার কারণে এখনো ফেরত পাঠাতে পারছে না দেশগুলো।

এ বিষয়ে বাংলাদেশের কর্মকর্তা বলছেন, বাংলাদেশ তার নাগরিকদের ফেরত নিতে প্রস্তুত। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলো আইনি প্রক্রিয়া শেষ করতে না পারায় বাংলাদেশিদের ফেরত পাঠাতে পারছে না।

তবে ইউরোপে অবস্থানকারী বাংলাদেশিদের সংখ্যা নিয়েও আপত্তি রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর সংবাদমাধ্যমকে বলেন, এসওপির আওতায় এখন পর্যন্ত মাত্র ১৯০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ১৬০ জন জার্মানি থেকে। বাকিরা গ্রিস ও অস্ট্রিয়া থেকে।

ইউরোপে অবস্থানকারী অবৈধ বাংলাদেশিদের সংখ্যা নিয়ে খোরশেদ আলম খাস্তগীর বলেন, ইউরোপে অবৈধ বাংলাদেশিদেরসঠিক হিসাব নেই। তারা একেক সময় একেক তথ্য জানায়।

উল্লেখ্য, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালের শুরুতে ডিঙি নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়া লোকজনের মধ্যে শীর্ষে ছিল বাংলাদেশের নাগরিকেরা।

সে বছর প্রথম তিন মাসে বাংলাদেশের দুই হাজার ৮০০ জন নাগরিক এভাবে ইতালিতে গিয়েছিলেন। এখন পর্যন্ত এটাই অবৈধভাবে ইউরোপে ঢোকার প্রধান।

গত বছর প্রবেশ করেছিল নয় হাজার, এ বছর বড়জোর দুইশ। এ কারণে সাম্প্রতিক বৈঠকে ইতালি সন্তোষ প্রকাশ করে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ