শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কর্মসংস্থানমুখী করতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশি যে আলেমের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়েছিলেন মুফতি তাকী উসমানী পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী আওয়ার ইসলামের সেমিনারে জাতীয় শিক্ষাক্রমে সিরাত অন্তর্ভুক্তির দাবি আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন

ইসলামী লেখক ফোরামের চতুর্থ কাউন্সিল শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি ধারার তরুণ লেখকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের চতুর্থ কাউন্সিল ও সাধারণ সভা কাল ১২ জুলাই (শুক্রবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

কাউন্সিলে ইসলামী লেখক ফোরামের দুই বছরমেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। গোপন ব্যালটে ছয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সারাদেশ থেকে ফোরামের তিন শতাধিক সদস্য এই কাউন্সিলে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

বিশিষ্ট আলেম লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। কমিশনার হিসেবে থাকবেন ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুফতি এনায়েতুল্লাহ এবং দৈনিক নয়া দিগন্তের সহসম্পাদক মুহাম্মদ ফয়জুল্লাহ।

বাদ জুমা শুরু হওয়া এই অনুষ্ঠানে ফোরামের নতুন কমিটি গঠন ছাড়াও থাকবে মতবিনিময়, আড্ডা এবং ফোরামের কার্যক্রমের সার্বিক পর্যালোচনা।

বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেবেন। ফোরামের কাউন্সিল ও সাধারণ সভা সফল করতে সভাপতি জহির উদ্দিন বাবর ও সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারাদেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ