রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আশঙ্কাজনকহারে চুরি হয়ে যাচ্ছে সৌদি পাসপোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কে অবস্থানরত সৌদি নাগরিকদের পাসপোর্ট আশঙ্কাজনকহারে চুরি হয়ে যাচ্ছে। এ বিষয়ে তুরস্কে সৌদি আরবের দূতাবাস সতর্কতা জারি করতে বাধ্য হয়েছে। খবর সৌদি গেজেটর।

গত চার মাসে ইস্তানবুলের বিভিন্ন জায়গা থেকে ১৬৫টি সৌদি পাসপোর্ট চুরি হয়ে গেছে। ইস্তানবুলের সৌদি পর্যটকদের টার্গেট করেছে পাসপোর্ট চুরির সঙ্গে সংঘবদ্ধ চক্র। তবে তুরস্কে অন্যান্য আরব দেশের নাগরিকদের পাসপোর্ট চুরির ঘটনাও ঘটেছে।

টুইটারে সৌদি দূতাবাস জানিয়েছে, মূল পাসপোর্ট বহন না করায় তুরস্ক কয়েকজন সৌদি নাগরিককে আটকে দিয়েছে। তাই সৌদি নাগরিকদের মূল পাসপোর্ট বহন করার অনুরোধ করা হয়েছে এবং পাসপোর্টের যাতে ক্ষতি না হয় কিংবা চুরি না হয়ে যায় সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ