রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদযাত্রায় সড়ক-রেল ও নৌপথে নিহত ৪৩৮, আহত ১৩৪০ পশ্চিমবঙ্গে সব মাদরাসায় চলছে জরিপ, দিতে হচ্ছে ৮ প্রশ্নের জবাব ‘সোহেলকে বটগাছে ঝুলিয়ে পাথর মেরে হত্যা করা হোক’ হিন্দু-মুসলিম বিভাজনের কঠোর সমালোচনা ‘তেলাপোকা’ পার্টি প্রধানের নামাজে গিয়ে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফ! বাজেট নিয়ে ইসলামী আন্দোলনের গোলটেবিল বৈঠক সোমবার আমি গর্বিত, আমি তাঁর শাগরিদ মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ১৮০০ পৃষ্ঠার ‘ইসলামিক ইন্টেলেকচুয়াল কনসেনসাস এনসাইক্লোপিডিয়া’ প্রকাশ ইসরায়েলের বিরুদ্ধে মার্কিনিদের উপর গোয়েন্দাগিরির অভিযোগ

হিন্দু পুরুষদের উচিত মুসলিম নারীদের প্রকাশ্যে গণধর্ষণ করা: বিজেপি নেত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম বিদ্বেষী বক্তব্যে ভারতীয় জনতা পার্টি-বিজেপির নেতাদের চেয়ে কম যান না দলটির নেত্রীরাও। এবার মুসলিম নারীদের প্রকাশ্যে গণধর্ষণ করার উস্কানি দিয়েছেন হিন্দুত্ববাদী দলটির মহিলা মোর্চার এক নেত্রী।

ফেসবুক এমন পোস্টে দেওয়ায় অবশ্য সুনীতা সিং গৌড় নামের ওই নেত্রীকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, ফেসবুকে ওই পোস্টটি দেওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়। কড়া সমালোচনায় মুখর হয় নেটিজেনরা। শেষ পর্যন্ত চাপে পড়ে সুনীতাকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

উত্তরপ্রদেশের রামকোলার বিজেপি মহিলা মোর্চার নেত্রী সুনীতা ফেসবুকে লেখেন, “মুসলিমদের জন্য একটাই সমাধান রয়েছে। হিন্দু ভাইদের ১০ জন করে দল তৈরি করে মুসলিম মা-বোনদের প্রকাশ্য রাস্তায় গণধর্ষণ করা উচিত। এরপর সবাইকে দেখানোর তাদের বাজারের মাঝখানে ঝুলিয়ে দেওয়া উচিত।”

এখানেই না থেমে তিনি আরও বলেন, “মুসলিম মা-বোনেদেরও উচিত নিজেদের সম্ভ্রম লুট করতে দেওয়া। কারণ দেশকে রক্ষা করতে এছাড়া আর অন্য কোনো উপায় নেই।”

পরে সুনীতাকে অব্যাহতি দিয়ে বিজেপি মহিলা মোর্চার কেন্দ্রীয় সভানেত্রী বিজয় রাহাতকর বলেছেন, এ ধরনের মন্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ