সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ফের মুসলিম যুবককে ‘জয় শ্রী রাম’ বলাতে জোর জবরদস্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারো ভারতে পেটানো হল মুসলিম যুবককে। ‘জয় শ্রী রাম’ বলার জন্যে ওই যুবকের ওপর জোর জবরদস্তি চালানো হয়।

ভারতের মহারাষ্ট্রের থান শহরের দিভা এলাকায় এ ঘটনা ঘটে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, ওই মুসলিম যুবকের নাম ফয়সাল উসমান খান (২৫)। তিনি অনলাইন ভিত্তিক ট্যাক্সি ক্যাব চালান। গত সোমবার ভোর ৩টার দিকে তিনি দিভার এক হাসপাতাল থেকে কয়কজন যাত্রী নিয়ে মুম্বাইয়ের দিকে যাচ্ছিলেন।

এসময় কয়েকজন মাতাল ব্যক্তি তার ট্যাক্সি কাব থামিয়ে বলে, মাঝ রাস্তায় কেন সে গাড়ি থামিয়েছে?

ফয়সাল বলেন, তারা আমার গাড়ির চাবি নেয়। এরমধ্যে ট্যাক্সিতে থাকা একজন যাত্রী বের হলে তাকেও মারধর করা শুরু করে। এরপর তারা আমায় মারধর শুরু করে এবং আমার ধর্ম নিয়ে কটূক্তি করে। এছাড়া বলে, আমি যদি ‘জয় শ্রী রাম’ চিৎকার করে বলি তাহলে আমায় ছেড়ে দিবে। এ ঘটনায় ফয়সাল মুম্বাই পুলিশকে অভিযোগ করেন।

পুলিশ সুপার এসএস বুশ জানান, আইপিসি বিভাগের ২৯৫ (ধর্মীয় অনুভূতিতে আঘাত) ও ৩৯২ (ডাকাতি) এর অধীনে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মুম্বাইয়ের পুলিশ একটি মামলা করেছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ