সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি খেলাফত মজলিসের কর্মী সমাবেশে নির্বাচনি প্রস্তুতি জোরদারের আহ্বান নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর কার্যালয় উদ্বোধন ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব

রাখাইনে আবারো নির্যাতনের আশঙ্কা জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন ও চীন রাজ্যে আবারো জাতিগত সহিংসতা চালাতে পারে দেশটির সেনা সমর্থিত সরকার বলে আশঙ্কা করছে জাতিসংঘ৷

২১ জুন থেকে দেশটির এ দুই অঞ্চলে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে৷ এই ফাঁকে এ দুই রাজ্যে মানবাধিকার লংঘনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে জাতিসংঘ৷ তবে অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার সরকার৷

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় এ এলাকাগুলোতে গত কিছুদিনে কয়েক হাজার সেনা মোতায়েন করেছে মিয়ানমার৷

জাতিসংঘের বিশেষ মুখপাত্র ইয়াংহি লি বলেন, সাধারণ জনগণের নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা শঙ্কিত৷ আমরা জানতে পেরেছি যে, এ এলাকায় মিয়ানমার সেনাবাহিনীএকটি অভিযান পরিচালনা করছে যেখানে বড় মাত্রায় মানবাধিকার লংঘনের সম্ভাবনা রয়েছে৷

জাতিসংঘের মানবাধিকার সংস্থায় জমা দেয়া প্রতিবেদনে লি বলেন, স্পষ্ট প্রমাণ রয়েছে যে, গত ১৯ জুন মিয়ানমারসেনাবাহিনী রাখাইনের মিনব্যে শহরে হেলিকপ্টারযোগে হামলা চালিয়েছে৷ এর পর দিন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা মিয়ানমারের একটি নৌযানে আগুন ধরিয়ে দিলে দুই নৌসেনা নিহত হয়৷

২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেরাবাহিনীর হামলায় প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা দেশ ত্যাগ করে বাংলাদেশে আশ্রয় নেয়৷ জাতিসংঘের মতে সেনাবাহিনীর এ আচরণ ছিল ‘জাতিগত নির্মূল অভিযান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ