বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা

ভারতের সংসদে ওয়াইসির ‘আল্লাহু আকবারের’ সমর্থনে যা বললেন আজম খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

হায়দারাবাদ থেকে বিজয়ী সাংসদ মুসলিম নেতা ব্যারিস্টার আসাদউদ্দীন ওয়াইসি লোকসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করে সংসদে আল্লাহু আকবার বলে শপথ শেষ করেছিলেন, আর অন্যান্য নেতাদের মধ্যে বিজেপি ও এনডিএ ভারত মাতা কি জয় ও জয় শ্রীরাম এর স্লোগান দিয়েছিলেন।

আসাদউদ্দীন ওয়াইসি এর আল্লাহু আকবার স্লোগান নিয়ে মিডিয়াতে আলোচনা হয়েছে ব্যাপক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পক্ষে যুক্তি কথা বলেছেন বেশি।

এদিকে রামপুরের নির্বাচিত এমপি জনপ্রিয় মুসলিম নেতা মোহাম্মদ আজম খান ওয়াইসিকে সমর্থন করে বলেন, শ্রী শ্রী রাম এর স্লোগানের কোন আপত্তি নেই। যার যার ধর্ম সে মানবে। ওয়াইসির আল্লাহু আকবার ইসলামের মহান বাক্য হিসেবে বলা ঠিকই আছে। কোনো আপত্তি নেই।

আজম খান আরো বলেন, কোনো হিন্দু নেতা যেমন ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে পারেন তাতে আমাদের কোনো আপত্তি নেই। আবার আমরা মুসলিম আমাদের আল্লাহু আকবার বলায় কোনো আপত্তি থাকার কথা নয়।

সূত্র: দ্যা ইনকিলাব হিন্দি নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ