শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশি যে আলেমের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়েছিলেন মুফতি তাকী উসমানী পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী আওয়ার ইসলামের সেমিনারে জাতীয় শিক্ষাক্রমে সিরাত অন্তর্ভুক্তির দাবি আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা

ক্যামেরুনে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্যামেরুনের পশ্চিম অঞ্চলের বাতি-বাহম সড়ক থেকে যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, যাতে অন্তত ২৩ জন প্রাণ হারায়। পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি পিছলে গেলে এই দুর্ঘটনা ঘটে, এতে একাধিক লোক আহত হয়েছে।

আঞ্চলিক গভর্নর অগাস্টিন আওয়া ফনকা সাংবাদিকদের বলেন, 'দুর্ঘটনাস্থলেই ২০ জন মারা যায় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায়, চিকিৎসকরা আহতদের বাঁচাতে আপ্রাণ চেষ্ট করেছেন'।

দুর্ঘটনাকবলিত বাসটির নিচে আরও মৃতদেহ থাকতে পারে পুলিশ জানায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ক্যামেরুনের ভঙ্গুর সড়ক ব্যবস্থা, বেপরোয়া গাড়ি চালানো ও অতিরিক্ত যাত্রীবহনের ফলে সড়ক দুর্ঘটনা একটা সাধারণ ঘটনা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ