আব্দুল্লাহ আফফান: বৈচিত্র্যময় পরিবেশ, রোমাঞ্চকর উৎসব, প্রাচীন ইতিহাস ও অপূর্ব সব খাবারের সমারোহ যে কোন দেশের থেকে তুরস্ককে আলাদা করে রাখে। তুরস্ককে বলা হয় ‘এশিয়ার প্রবেশদ্বার’। অটোম্যান সাম্রাজ্যসহ ইউরোপ আর এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করা এই তুরস্ক পর্যটকদের কাছেও বেশ আকর্ষণীয় জায়গা। তুরস্ককে উপভোগ করার আগেই কিছু বিষয় আপনার জানা প্রয়োজন।
ভিসার আবেদন: তুরস্কের ভিসা আবেদনের জন্য মূল ধাপ তিনটি। প্রথম ধাপটি হল ‘প্রি-অ্যাপ্লিকেশন’। এ ধাপে www.visa.gov.tr লিংকে গিয়ে একটি আবেদন ফরম পূরণ করতে হবে।
এই ধাপে আবেদনকারীর জাতীয়তা, পাসপোর্ট নম্বর, তুরস্ক ভ্রমণের উদ্দেশ্য এবং কোন দেশের তুরস্ক দূতাবাসে ভিসা আবেদন ফরম জমা দেবেন আবেদনকারী তা জানতে চাওয়া হয়।
তথ্যগুলো পূরণ হলে একটি চুক্তিনামা আসবে। এর সাথে ‘সম্মত’ হলে ভিসা আবেদনের পরবর্তী ধাপে যাওয়া যাবে। এই জায়গাটায় এসে ভিসা আবেদনের সাথে যেসব দলিল বা ডকুমেট প্রয়োজন তার একটি তালিকাও পাওয়া যাবে।
এগুলো হল: ছবি, আয় সম্পর্কিত দলিল, বিমান বুকিং এর টিকেট, হোটেল বুকিং অথবা আমন্ত্রণ পত্রের দলিল, আবেদনকারী দেশে ফিরে আসবেন এই সম্ভাবনার স্বীকৃতিস্বরুপ প্রমাণাদি যেমন ব্যাংক স্টেটমেন্ট আর, পরিচিতিমূলক চিঠি।
‘প্রি-অ্যাপ্লিকেশন’ ধাপে যারা বিবেচিত হবেন তাদেরকে পরবর্তী ধাপ ই-ভিসা’র জন্য যোগ্য ঘোষণা করা হবে। ই-ভিসার জন্য যোগ্য ঘোষিত হলে www.evisa.gov.tr এ লিংকে গিয়ে মূল ভিসার জন্য আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ এ ধাপে আবেদনকারীকে তার পাসপোর্টও ভিসা অফিসে জমা দিতে হবে।
তৃতীয় আর শেষ ধাপটি হল সরাসরি সাক্ষাৎকার পর্ব। এ ধাপে আবেদনকারী যে ভিসা অফিসে ভিসার জন্য আবেদন করেছেন সেই অফিসের একজন কর্মকর্তার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন। এসময় দুই পক্ষের কথোপকথনে নির্ধারিত হবে আবেদনকারী ভিসা পাবেন কী পাবেন না।
সাধারণ তথ্যাবলী: ১. বিভিন্ন দেশ থেকে তুরস্ক ভ্রমণের জন্য যেসব ক্যাটেগরিতে ভিসা দেয়া হয় তা হল- ভ্রমণ/ব্যবসায়িক উদ্দেশ্যে, অফিসিয়াল ভিসা, শিক্ষার্থী বা শিক্ষা উদ্দেশ্যে ভিসা, কর্মী ভিসা, অন্যান্য ভিসা (যেমন: ট্রানজিট, চিকিৎসা ইত্যাদি)।
২. যে তারিখ পর্যন্ত একজন আবেদনকারী তুরস্কে অবস্থান করতে চান তার থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ থাকা বাধ্যতামূলক।
৩. ভিসা পাওয়া একজন ব্যক্তি প্রতি ১৮০ দিনের মধ্যে ৯০ দিনের বেশি তুরস্কে অবস্থান করতে পারবে না। এর থেকে বেশি সময় তুরস্কে অবস্থান করতে হলে অই ব্যক্তিকে ‘স্বল্প মেয়াদে বসবাসের অনুমতি’ নিতে হবে।
৪. ভিসা পাওয়া à¦