শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সংস্থা এফএটিএফ’র তোপের মুখে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিল ফিন্সাসিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স(FATF)। তাদের মাটিতে কার্যকলাপ চালানো জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অক্টোবরের মধ্যে অ্যাকশন প্ল্যান তৈরি করতে বলেছে তারা। অন্যথায়, পাকিস্তানকে কালো তালিকায় ফেলে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ভারতীয় কূটনৈতিক মহলের ঊর্ধ্বতন সূত্র মারফৎ এমনটাই জানা গেছে।

বিষয়টি নিয়ে পাকিস্তানকে উদ্ধার করতে নেমেছে চীন, তবে তাদের দেওয়া চরম সতর্কবার্তার বিরোধিতা করেনি চীন।

সন্ত্রাসে অর্থ জোগানো এবং আর্থিক তছরূপের ক্ষেত্রে অপর্যাপ্ত নিয়ন্ত্রণের জন্য পাকিস্তানকে “ধূসর তালিকায়” রেখেছে তারা। যদি, পাকিস্তান ফিন্সাসিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স ঘোষিত কালো তালিকায় চলে যায়, তাহলে বিশ্বব্যাপী চরম চাপে পড়ে যাবে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকায় চলে যাবে তারা।

একটি বিবৃতিতে এফএটিএফ বলেছে, “২০১৯-এর অক্টোবর মধ্যে তাদের সমস্ত অ্যাকশন প্ল্যান শেষ করার জন্য পাকিস্তানকে বলা হচ্ছে, শেষ অ্যাকশন প্ল্যান প্রায় শেষ হতে চলেছে”।

তারা আরও জানিয়েছে, “নাহলে উপযুক্ত অগ্রগতি না হওয়ায় পরের পদক্ষেপ ঠিক করবে এফএটিএফ”।

সূত্র: এনডিটিভি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ