শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

ফ্রান্সে সৌদি রাজকন্যার বিচার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বোন হাসা বিনতে সালমানকে আগামী ৯ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি আদালতে বিচারের মুখোমুখি করা হবে। একজন শ্রমিককে হত্যার নির্দেশ দেয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

এএফপির খবরে বলা হয়েছে, নির্দেশ অমান্য করায় দেহরক্ষীকে দিয়ে একজন শ্রমিককে প্রহার ও পায়ে চুমু দেয়ানোর অভিযোগ আনা হয়েছে হাসা বিনতে সালমানের বিরুদ্ধে। আগামী ৯ জুলাই প্যারিসের একটি আদালতে এ বিষয়ে তার বিচার শুরু হবে।

২০১৬ সালের সেপ্টেম্বরে হাসা বিনতে সালমান তার বাসায় সংস্কার কাজের জন্য একজন শ্রমিক নিয়োগ করেন। কিন্তু ওই শ্রমিক হাসার একটি ছবি তুলে কয়েকটি সংবাদমাধ্যমে তা বিক্রি করতে চান। এতে ক্ষুব্ধ হন বাদশাহ সালমান কন্যা। দেহরক্ষীর মাধ্যমে ওই শ্রমিককে নির্যাতন করেন তিনি। বেধড়ক মারধরের পর তাকে হাসার পায়ে চুম্বন করতে বাধ্য করা হয়।

নির্যাতনে ওই শ্রমিক মারাত্মকভাবে আহত হয়। এ ঘটনায় দেহরক্ষীকে মূল অভিযুক্ত করা হলেও হাসা বিনতে সালমানকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। শ্রমিক নির্যাতনের মামলায় ২০১৮ সালের মার্চে ফ্রান্সের আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল। আগামী ৯ জুলাই থেকে নতুন করে এ মামলার শুনানি শুরু হবে।

প্রসঙ্গত, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের কন্যা হাসা বিনতে সালমান বিভিন্ন সামাজিক কাজরে সঙ্গে জড়িত। নারীদের অধিকার বিষয়েও কাজ করেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ