রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

‘ভয়শূন্য চিত্তে সংবাদ পরিবেশন করাই ইসলামের মূল দাবি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামে সাংবাদিকতা একটি আমানত। যেকোনো তথ্য ও সংবাদকে বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরা। নিজস্ব চিন্তা কিংবা দলমতের রংচং মাখিয়ে সংবাদকে আংশিক বা পুরোপুরি পরিবর্তন করে উপস্থাপন করা কিছুতেই ইসলাম সমর্থিত নয়। এ ক্ষেত্রে করণীয় হলো, কোনোরূপ সংযোজন-বিয়োজন ছাড়াই সংবাদ পরিবেশন করা এবং সংবাদের অঙ্গসজ্জায় কেবল নিরেট সত্যকেই তুলে ধরা।

কাতারে বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘ইসলামের দৃষ্টিতে সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার ও বাংলাদেশ কমিউনিটির সম্মানে ইফতার মাহফিল রাজধানী দোহার বাণিজ্যিক এলাকা নাজমা মিষ্টি মেলা রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। সেখানে এসব কথা বলেন বক্তারা।

বক্তারা আরও বলেন, সব ধর্ম-বর্ণ-জাতি-গোত্র-শ্রেণি পেশার মানুষকে নিয়েই সংবাদ পরিবেশন করতে হবে। এক্ষেত্রে বিশেষ কোনো সম্প্রদায়কে প্রাধান্য দেয়ার সুযোগ নেই। কোনো শক্তির কাছে মাথা নত না করে ভয়শূন্য চিত্তে সংবাদ পরিবেশন করাই ইসলামের মূল দাবি।

সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক আমিনুল হক।আর প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূতের প্রতিনিধি, বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব এ.কে.এম. মনিরুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, কাতার বিশ্বাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইশরাত হোসেন, অ্যারাবিয়ান এক্সচেঞ্জের মহাব্যবস্থাপক নূরুল কবির চৌধুরী, কমিউনিটি নেতা মো. আবু সায়েদ, লোকমান হোসেন ও হাজী বাসার বাশার সরকার।

সেমিনারের বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ইউসুফ নূর।প্রবন্ধের ওপর আলোচনা করেন কাতার বিশ্ববিদ্যালয়ের গবেষক নাইমুল হক, বাংলাদেশ স্কুল ও কলেজের প্রভাষক আবদুল ওয়াকিল।

স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম প্রবন্ধ উপস্থাপক, আলোচক ও অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি শরিফুল ইসলাম আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ খালিদ, সাহিত্য সম্পাদক আবু হানিফ রানা, প্রচার সম্পাদক হারুনুর রশিদ মৃধা, সদস্য সি এম হাসান, কে এম সুহেল, মোশারফ হোসেন জনি, ইমরান হাসান, শেখ ফারুক, শফিকুল ইসলাম তালুকদারসহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি স্পন্সর করেছেন সালেহ আহমদ খোকন, নাজমুল হোসেন জাবেদ ও নজরুল ইসলাম ভূঁইয়া।

আরো উপ