সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

সাইকেলে নামাজে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ইমামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের ধাক্কায় বাই-সাইকেল আরোহী এক ইমাম নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে নান্দাইল মডেল থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, ভোররাতে সাহরির পর সাইকেল চালিয়ে বাড়ি থেকে মসজিদে ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন ইমাম।

নিহত ইমাম আব্দুল হালিম নান্দাইল উপজেলার ধরুয়া গ্রামের বাসিন্দা। তিনি নান্দাইল থানা মসজিদের দ্বিতীয় ইমাম ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হালিম ভোররাতে সাহরি করে নিজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে মসজিদে আসার সময় নান্দাইল মডেল থানার মোড়ে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তাকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে উল্টে যাওয়া ট্রাকের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই নান্দাইল উপজেলা পরিষদের সামনে ব্রিজের মোড় বাসস্ট্যান্ড থেকে ওই ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ।

নান্দাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ