শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মসজিদুল আকসায় জুমা আদায় করলেন ২ লাখ মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজানের দ্বিতীয় জুমায় ফিলিস্তিনের আল আকসা মসজিদে নামাজ আদায় করেছেন দুই লাখ মুসল্লি। তল্লাশির নামে এসব মুসল্লিকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইসরাইলি পুলিশের বিরুদ্ধে। আল আকসার ওয়াকফ কাউন্সিলের পরিচালক আজ্জাম আল খতিব আনাদলুকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রমজানের দ্বিতীয় জুমায় আল আকসার ভেতর ও বাইর মিলে দুই লাখেরও বেশি মুসল্লি জুমার নামাজে অংশ নিয়েছেন।

তিনি জানান, ইসরাইলি নিষেধাজ্ঞার পরও ফিলিস্তিনিরা সবসময় রমজান মাসে আল আকসা মসজিদে শুক্রবার নামাজ আদায় করতে আসেন।

আনাদলুর স্থানীয় সংবাদদাতা জেরুজালেমের ওল্ড সিটির প্রবেশদ্বার এবং আল-আকসা মসজিদের প্রবেশপথগুলোয় ইসরাইলি পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেছেন।

ইসরাইলি বাধা উপেক্ষা করে ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল থেকে আল আকসায় জুমা আদায় করতে আসায় বিষয়টির প্রশংসা করেন মসজিদের খতিব শেখ ইসমাঈল নুহদাহ।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ