শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পাকিস্তানের কোয়েটায় বিস্ফোরণে ৪ পুলিশ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি মসজিদের কাছে মোটরসাইকেলে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত চার পুলিশ সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৩ মে) রাতে প্রাদেশিক রাজধানী কোয়েটার একটি মসজিদে মুসল্লিরা নামাজের জন্য জড়ো হতে থাকেন। এসময় পুলিশ লোকজনের নিরাপত্তায় দায়িত্বে এলে তাদের লক্ষ্য করে বোমা হামলাটি চালানো হয়।

কোয়েটা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) রাজ্জাক চিমা জানিয়েছেন, মুসল্লিদের নিরাপত্তায় যোগ দিতে গিয়ে বোমা হামলায় র‌্যাপিড রেসপন্স গ্রুপের চার সদস্য প্রাণ হারিয়েছেন। এ ছাড়া, ১২ আহতের অনেকের অবস্থাও গুরুতর।

ইমেইলে পাঠানো এক বিবৃতিতে পাকিস্তান তালেবান নামে পরিচিত নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ